‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগান নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপো মেকার আয়োজিত এবারের মেলায় দেশ-বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক কোম্পানি তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হবে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। গতকাল এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য জানান আয়োজকবৃন্দ। আয়োজকরা জানান, এবারের মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তি পণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
