ব্ল্যাকবেরির বাজেটসাশ্রয়ী স্মার্টফোন

আপডেট : ১৩ মে ২০১৪, ১৯:৫৩
অ্যান্ড্রয়েড আর আইফোনের যুগ শুরু হওয়ার পর বাজার হারাতে শুরু করে ব্ল্যাকবেরি। এক সময়ের জনপ্রিয় এই স্মার্টফোন একসময় বলতে গেলে বাজার থেকে হারিয়েই যায়। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও লাভ হয়নি ব্ল্যাকবেরির। তারপরেও বসে নেই ব্ল্যাকবেরি। এবারে তারা কেবল ইন্দোনেশিয়ার বাজারের জন্য নিয়ে এসেছে ১৯০ ডলারের ব্ল্যাকবেরি জেড ৩ মডেলের স্মার্টফোন। আগামীকাল থেকে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার বাজারের জন্যই বিশেষভাবে এই ফোন ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন ব্ল্যাকবেরির সিইও জন শেন। এই ফোনে তাই থাকছে স্থানীয় বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন অ্যাপ্লিকেশন। ইন্দোনেশিয়ায় সফল হলে বিভিন্ন দেশকে লক্ষ্য করে এমন বিশেষ ডিজাইনের ফোন ব্ল্যাকবেরি বাজারে আনবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।