বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে ‘বিসিএস ফ্ল্যাশলাইট’ নামে পরীক্ষা প্রস্তুরি জন্য সহায়ক একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার। এই বিশেষ সফটওয়্যারটি ব্যাবহার করে শিক্ষার্থী তার প্রয়োজনীয় পড়ালেখা ও মডেল টেস্ট এবং টেস্ট পরবর্তিকালীন তার ফলাফল ও মান সম্পর্কে সম্যক ধারণা ও বিশ্লেষণ করতে পারবে।
এই বিশেষ সফটওয়্যারটির প্রধান কার্যকারিতার মধ্যে রয়েছে ১০ হাজারের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ, আত্মমূল্যায়নের সুযোগ, বিষয়ভিত্তিক পড়ার সুযোগ, সংক্ষিপ্ত কৌশল, স্ট্যাডি প্ল্যান এবং ভিডিও টিউটোরিয়াল। রয়েছে প্রশ্ন ব্যাংকে সাড়ে সাত হাজারের বেশি ৭৫০০ এর অধিক এমসিকিউ ও সাড়ে ছয়শরও বেশি নির্বাচিত আর্টিকেল। ফলে এই সফটওয়্যার একজন শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ সহায়ক হিসেবে কাজ করবে।
এই সফটওয়্যারে রয়েছে মোট চার ধরনের পরীক্ষা ব্যবস্থা—সময়ভিত্তিক পরীক্ষা, বিষয়ভিত্তিক পরীক্ষা, পূর্ণাঙ্গ পরীক্ষা এবং বিগত ১০ থেকে ৩৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা। সময়ভিত্তিক পরীক্ষায়ও রয়েছে ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট, ২৫ মিনিট ও ৩০ মিনিট করে মোট ছয়টি বিভাগ। বিষয়ভিত্তিক পরীক্ষায় রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে আলাদা পরীক্ষা দেওয়ার সুযোগ। এর মাধ্যমে ছয়টি বিষয়ের যেকোনো বিষয়ে ১০ থেকে ১০০টি প্রশ্নের পরীক্ষায় অংশ নেওয়া যায়। এর পাশাপাশি রয়েছে ছয়টি বিষয়ের আনুপাতিক প্রশ্নের সমন্বয়ে সম্পূর্ণ ১০০ নাম্বারের পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং বিগত বছরে অনুষ্ঠিত হওয়া সকল বিসিএস পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট। এই সফটওয়্যারের মূল আকর্ষণ হলো আত্মমূল্যায়নের সুযোগ। পরীক্ষার্থী যতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করবে, তার ভিত্তিতে তাকে মূল্যায়ন করে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল এবং তার উন্নয়নের মাত্রা। এই মূল্যায়ন অনুযায়ী শিক্ষার্থীরা নিজের দুর্বলতা চিহ্নিত করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে।
সফটওয়্যারটিতে আরও আছে পাঠ সহায়ক ছয়টি বিষয়ভিত্তিক সাড়ে ছয়শর বেশি গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং সাড়ে সাত হাজারের বেশি বহু নির্বচনী প্রশ্নের প্রশ্ন ব্যাংক। এ ছাড়াও রয়েছে কঠিন ও জটিল বিষয়সমূহ সহজে বুঝতে পারা ও মনে রাখার কৌশল-সম্বলিত ভিডিও টিউটোরিয়াল।
বইয়ের দোকান ছাড়াও রকমারি ডটকম ছাড়া থেকে সংগ্রহ করা যাবে সফটওয়্যারটি।
বিসিএস প্রস্তুতির জন্য এই একটি সফটওয়্যারই হতে পারে যথেষ্ট সহায়ক। সফটওয়্যারটির ওয়েব ঠিকানা www.bcsflashlight.com।
তরিকুর রহমান সজীব
