টেক ফটো

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:০৭
কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল টেক জায়ান্ট অ্যাপলের ম্যাকওয়ার্ল্ড/আইওয়ার্ল্ড শিরোনামের বিশেষ আয়োজন, যেখানে নিজেদের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে হাজির ছিল অ্যাপল। এই প্রদর্শনীর কিছু ছবি নিয়েই সাজানো হলো আজকের টেক ফটো ছবির রোবটটির নাম ম্যাককিপার। ম্যাক ডিভাইসের কীভাবে যত্ন নিতে হয়, তা প্রদর্শন করাই ছিল এই ম্যাককিপারের মূল কাজ। স্কশে ব্র্যান্ডের হেডফোন, চার্জার প্রভৃতি অ্যাকসেসরিজ তৈরি করা হয়েছে অ্যাপলের বিভিন্ন ডিভাইসের জন্যই। এসব অ্যাকসেসরিজেও ছিল দর্শনার্থীদের আগ্রহ। ছবিতে যে দুইটি স্ট্যান্ডের ওপর রাখা আইওএস ডিভাইস দেখা যাচ্ছে, সেই স্ট্যান্ড দুইটি আসলে রোবট এবং এগুলোকে আইওএস ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। স্কয়ার জেলিফিশ নামের একটি কোম্পানি এই বিশেষ হুইল স্থাপন করে যা ঘুরিয়ে ভাগ্য পরীক্ষার মাধ্যমে বিভিন্ন উপহার জিতে নেওয়ার সুযোগ ছিল।