আইনী সহায়তা কার্যক্রমে ময়মনসিংহ শীর্ষে

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৫
৬৪টি জেলার মধ্যে ময়মনসিংহ জেলাকে, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে বেস্ট পারফরমেন্সে জেলা নির্বাচিত করা হয়। সমপ্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ থেকে এক পত্রে জেলা ও দায়রা জজকে জানানো হয়। সোমবার ময়মনসিংহ জেলা জজ এর হলরুমে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির “সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সভার সভাপতি ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল হুদা। মতবিনিময় সভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন, সিনিয়র সহকারী জজ ও আইন কর্মকর্তা আব্দুল হালিম। পিপি এডভোকেট ওয়াজেদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক, বাসস প্রতিনিধি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, যুগান্তর ব্যুরো প্রধান আতাউল করিম খোকন, সমকালের মীর গোলাম মোস্তফা প্রমুখ।