গলাচিপায় বঞ্চিত শিশুদের মাঝে চেক বিতরণ

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৫
গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ হল রুমে গতকাল মঙ্গলবার ঝুঁকিপূর্ণ ও সুবিধা বঞ্চিত ১২৪ জন শিশুর মাঝে শর্তযুক্ত চেক বিতরণ করা হয়। জনপ্রতি ১২ হাজার টাকা করে ১৪ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়। ইউএনও মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইইসিআর প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব আশরাফুন্নেছা, বিশেষ অতিথি জেলা প্রশাসক অমিতাভ সরকার, ইউনিসেফ বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান মো. এরশাদ হোসেন বাদল, জেলা সমাজকর্মী মনোজ চক্রবর্তী ও মো. ফিরোজ মাহামুদ প্রমুখ।