সোহাগের বদলে শুভাগত

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:৪৮
ইনজুরি মাঝে মাঝেই উটকো ঝামেলার মতো এসে চেপে ধরছে সোহাগ গাজীকে। বিসিএলের ফাইনালে চতুর্থ দিন মাত্র চার ওভার বল করার পর আবার ইনজুরিতে পড়েছেন। আর এবারের ইনজুরিতে শেষই হয়ে গেছে তার ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর। যতদূর জানা গেছে গতকালই তার বদলী হিসেবে ব্যাটিং অলরাউন্ডার শুভাগত হোমের নাম বিসিবিতে পাঠিয়ে দিয়েছেন নির্বাচকরা। বিসিবি আনুষ্ঠানিকভাবে এই বদলী সম্পর্কে কিছু না জানালেও ভেতরের একটি সূত্র নিশ্চিত করেছে সোহাগের পক্ষে ক্যারিবিয় সফরে যাওয়া সম্ভব হচ্ছে না। তার বদলে যাচ্ছেন ২৭ বছর বয়সী ময়মনসিংহের ক্রিকেটার শুভাগত। এবারের বিসিএলে তিনি ৬টি উইকেট নিয়েছেন ও একটি ফিফটিসহ সংগ্রহ করেছেন ১৩৩ রান। এবারের জাতীয় লিগে ছিল দুটি সেঞ্চুরি। ঢাকা বিভাগের হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১০৮ ও রংপুরের বিপক্ষে ১৬৫ রান করেন।