সম্প্রতি ড্যাফোডিল কম্পিউটার্স ও স্নিপ্রো লিমিটেড আইসিটি সার্ভিস ও সলিউশন বিষয়ক এক চুক্তিতে আবদ্ধ হয়েছে। ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ডরুমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান ও স্নিপ্রো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সারিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ড্যাফোডিল কম্পিউটার্স ও স্নিপ্রো নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম, অভিজ্ঞতা ব্যবহার করে সরকারি-বেসরকারি সেক্টরে আইসিটি খাতে সার্ভিস ও সলিউশন নিয়ে একযোগে কাজ করবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
