ভিজুয়্যাল মিডিয়াতে ক্যারিয়ার গড়তে

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:৩৪
বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় এগিয়ে কর্মমুখী শিক্ষা। নতুন কিছু বিষয় যেমন গার্মেন্টস টেকনিক অ্যান্ড প্যাটার্ন মেকিং ও ভিজুয়্যাল মিডিয়াসহ কর্মমুখী নানা বিষয়ে কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা গড়ছেন উজ্জ্বল ক্যারিয়ার। ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং হাউজ এবং গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার ও সৃষ্টিশীল বিষয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে ভিজুয়্যাল মিডিয়া কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ। ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রোগ্রাম কোর্স করার সুযোগ। এনআইডিতে ভর্তিতে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে ফলাফলের ওপর কোর্স ফিতে ছাড়ের ব্যবস্থা। রয়েছে হোস্টেল সুবিধা এবং চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুযোগ। বিএসসি অনার্স ও প্রোগ্রাম কোর্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি)—এসব বিষয়ে অনার্স পড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স বিভাগের মাধ্যমে ১ বছর ও ৬ মাস মেয়াদি গার্মেন্টস টেকনিক অ্যান্ড প্যাটার্ন মেকিং, ভিজুয়্যাল মিডিয়া, ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড আর্কিটেক্টচারাল ভিজুয়্যালাইজেশন প্রোগ্রাম কোর্স সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। বর্তমানে এনআইডিতে এসব প্রোগ্রাম কোর্সে ভর্তিতে দেওয়া হচ্ছে ভর্তি ফির ওপর শতকরা ৭০ ভাগ ছাড়। ০১৭৬২৩৭৫২৯৯, ৯৬৭৫১৬৭ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। কেন পড়বেন এসব বিষয়ে :এসব বিষয় কর্মমুখী হওয়ায় শিক্ষার্থীদের কাজের সুযোগ বেশি। তাছাড়া চাকরির বাইরেও নিজে নিজেই ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগও রয়েছে। ফলে এসব ডিগ্রি নিলে কাজের জন্য অন্যদের দিকে তাকিয়ে থাকতে হয় না। এনআইডিতে কেন পড়বেন :এনআইডির শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। এখানে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়ালেখার জন্য এখানে রয়েছে উন্নত পরিবেশ। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য এনআইডি দিচ্ছে কোর্স ফিতে বিশেষ ছাড়। এ ছাড়াও ভর্তিতে রয়েছে শিক্ষার্থীদের বিশেষ কোটা। দরিদ্র, মুক্তিযোদ্ধা, মেধাবী—এসব বিষয়ের উপর ভিত্তি করে এসব কোটা নির্ধারণ করা হয়। যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমন্ডি, ঢাকা।