পেশাজীবীদের জন্য সান্ধ্যকালীন এমবিএ

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:৩৫
এমবিএ হলো মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাণিজ্য অনুষদের অধীনে এমবিএ পড়ানো হলেও এটি মূলত মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই পড়ানো হয় এতে। যে বিষয়গুলোয় এমবিএ করা যায় তার মধ্যে আছে ফিন্যান্স, ব্যাংকিং, বিপণন, ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা ইত্যাদি। এ ক্ষেত্রে সাধারণত একটি বিষয়কে মেজর বা প্রধান হিসেবে বেছে নিতে হয়। সাধারণত এমবিএ পড়ার জন্য তিন ধরনের প্রোগ্রাম আছে। এগুলো হলো—রেগুলার এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ। সময়ের চাহিদাপূর্ণ বিভিন্ন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটিতে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এ ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস কাওরানবাজারে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের পরিচালনা একে পরিচিত করে তুলেছে। শুধু সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীই নয়, এখানে রয়েছে বিষয়সংশ্লিষ্ট পাঠ্যবইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব প্রভৃতি। ০১৭৬৭৭৭৭২২২, ০১৯৭১৩৩৯৯৯৯ নম্বরে ফোন করে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (চতুর্থ বিষয় ছাড়া) শিক্ষার্থীদের ফলাফলের ওপর ভিত্তি করে এখানে রয়েছে ১০ শতাংশ থেকে শুরু করে ৮০ শতাংশ পর্যন্ত টিউশন ফিতে ছাড়। এখানে দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন এমবিএ কোর্সের মোট খরচ এক লাখ ৬২ হাজার টাকা। ফল, স্প্রিং ও সামার—এই তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। যোগাযোগ :৭১, কারওয়ানবাজার, তেজগাঁও, ঢাকা।