চাকরিতে প্রবেশের পূর্বে নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্তানুযায়ী সময়ের পূর্বেই প্রতিষ্ঠানকেই অবহিত করুন আপনি নতুন চাকরিতে প্রবেশের সুযোগ লাভ করেছেন।
নতুন চাকরিতে প্রবেশের পূর্বে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, সেই প্রতিষ্ঠানে আপনার দায়িত্বে থাকা প্রাতিষ্ঠানিক কাগজসমূহ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ন্যাস্ত করুন।
প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করার পরিপ্রেক্ষিতে অনেকসময় অর্থের লেনদেন করতে হওয়ায় প্রতিষ্ঠান ত্যাগ করার পূর্বে অর্থসংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি করতে হবে।
আপনি কেন বর্তমান কর্মক্ষেত্র থেকে নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে আগ্রহী সেই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলুন। বিশেষ করে যদি নতুন প্রতিষ্ঠানে আপনার বেতন বর্তমানের তুলনায় বেশি হয়ে থাকে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝাতে হবে বেশি বেতন দেওয়ার কারণে আপনি প্রতিষ্ঠান ত্যাগ করছেন।
আপনার প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত কর্মরত প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম পালনের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে যোগদানের ব্যবস্থা করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমঝোতার মাধ্যমেই চাকরি হতে ইস্তফা দেওয়া উচিত।
আনুষ্ঠানিকভাবে চাকরি হতে ইস্তফা দিতে হবে।
কর্মরত প্রতিষ্ঠান হতে অন্যপ্রতিষ্ঠানে যোগদান করার সময় উপরেল্লিখিত বিষয়সমূহ অবশ্যই বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয় মেনে চললে নতুন চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পূর্বের প্রতিষ্ঠান প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। আপনাকেই বাস্তবতা ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে। প্রয়োজনে নিজেকে প্রতারণার হাত হতে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নেওয়ার কোনো বিকল্প নেই।
