বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হয়রানি বন্ধের দাবিতে গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাকিমপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। এতে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতীয় সীমান্তে আটকা পড়েছে দু’শতাধিক পণ্যবাহী ট্রাক।
এদিকে হিলি ব্যবসায়ীদের দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছে বাংলাহিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপ। বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার বলেন, বিজিবি যা করছে তার সবটাই কাস্টমস আইন মেনেই করছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই মেনিফেস্টোর পেছনের পাতায় সিলস্বাক্ষর করার কাজটি সম্পন্ন করছে। বিজিবি’র তল্লাশীতে পণ্যের গুণগত মান বাড়ছে। এখানে কোোন ব্যবসায়ীকে হয়রানি করা হচ্ছে না।
