মীর্জাগঞ্জে ব্র্যাকের শস্য কর্তন অনুষ্ঠান

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:০০
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ ব্র্যাক মীর্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামে হাইব্রিড আলোড়ন ধানের শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীন উত্পাদিত এই শস্য কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী মোল্লা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন ও ব্র্যাক উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।