সুন্দরগঞ্জে ৩৩৬ শিক্ষক মহার্ঘ ভাতা পাচ্ছেন না

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:০১
উপজেলায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহার্ঘ ভাতা পাচ্ছেন না। জানা গেছে, বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আসায় গত বছরের ১লা জানুয়ারি থেকে সরকার মহার্ঘ ভাতা দিচ্ছে না। এতে উপজেলার ৩৩৬ জন শিক্ষক মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে সার্ভিস বহি ও বকেয়া বিল প্রস্তুতে বিলম্ব হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে শিক্ষকদের মহার্ঘ ভাতা ছাড়াই মাসিক বিল প্রদান করা হচ্ছে। মহার্ঘ ভাতা না পাওয়ায় শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম জানান- মহার্ঘ ভাতা প্রদানের জন্য বিল তৈরি করে হিসাব রক্ষণ অফিসে পাঠানো হলেও তা না দিয়েই বিল করা হয়েছে। এ বিয়য়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জানান, কোন নির্দেশনা না পাওয়ায় ভাতা প্রদান করা হয়নি।