গতকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ল্যাপটপ মেলা। এই মেলায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অফার। এমনই কিছু অফারের খোঁজখবর থাকছে এখানে।
গ্লোবাল ব্র্যান্ড
মেলার অন্যতম পৃষ্ঠপোষক আসুস ব্র্যান্ডের পণ্য নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড। মেলায় আসুস প্যাভিলিয়ন (প্যাভিলিয়ন নং ৫) এবং আসুসের ৯টি পার্টনার প্রতিষ্ঠানের স্টলে থাকছে ২৫,৫০০ টাকা থেকে ১,৩২,০০০ টাকা মূল্যের আসুস ল্যাপটপ। মেলায় প্রতিটি আসুস ল্যাপটপে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপহার হিসেবে ল্যাপটপ, ট্যাবলেট পিসি, মোবাইল বা আসুসের উপহারসামগ্রী জিতে নেওয়ার সুযোগ রয়েছে।
কম্পিউটার সোর্স
কম্পিউটার সোর্সের পক্ষ থেকে স্যামসাং ল্যাপটপে উপহার রয়েছে একই ব্র্যান্ডের এম২০২০ মডেলের লেজার প্রিন্টার। তিনটি ক্যাটগরিতে এইচপি নোটবুকে উপহার রয়েছে দেয়াল ঘড়ি, টি-শার্ট ও ক্যাপ এবং এক হাজার টাকার গিফট ভাউচার। এ ছাড়া ডেল ল্যাপটপে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে রয়েছে একটি টাচ নোটবুক, সুন্দরবন ভ্রমণ, ডেল মনিটর ছাড়াও নিশ্চিত উপহার। আর ডেল ইন্সপায়রন ৩৪২১ মডেলে রয়েছে মোবাইল ফোন। লজিটেকের প্রতিটি পণ্যে রয়েছে ২০ শতাংশ ছাড়। মেলার ৫, ৭, ৮, ১২ ও ১৩ নম্বর প্যাভিলিয়নে রয়েছে কম্পিউটার সোর্স।
স্মার্ট টেকনোলজিস
মেলায় প্রতিটি তোশিবা ল্যাপটপের সাথে থাকছে ৫০০ টাকার শপিং ভাউচার ও একটি ক্যাপ, এইচপিতে সামার অফারের আওতায় থাকছে ৫০% পর্যন্ত ছাড় এবং বিভিন্ন মডেলে মোবাইল ফোন, ডেল ইন্সপায়রন ৩৪২১ মডেলে মোবাইল ফোন এবং অন্যান্য মডেলের ল্যাপটপের সাথে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে টাচ ল্যাপটপ, সুন্দরবন ট্রিপ, ডেল মনিটর প্রভৃতি উপহার প্রদান করছে স্মার্ট টেকনোলজিস। এ ছাড়াও অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সাথে উপহার হিসেবে রয়েছে মগ এবং ওয়্যারলেস মাউস, ৮জিবি পেনড্রাইভ অথবা একটি স্টেরিও হেডফোন।
