ঝিনাইদহের গ্রাম থেকে ৫টি তাজা বোমা উদ্ধার

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৩৯
ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মামুনশিয়া গ্রামের রাস্তার পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাব উদ্দিন আজাদ জানান, বুধবার রাতে মামুনশিয়া গ্রামের এক ব্যক্তি বোমার খবর দেয়। খবর পেয়ে পুলিশ মামুনশিয়া গ্রামের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলো কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাখা হয়েছিল বলে ওসি জানান।