স্কুল ছাত্রীকে অপহরণ অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৪০
মানিকগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে রাসেল হোসেন বাবু নামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে গত বুধবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অপহরণের অভিযোগে মামলা হলে পুলিশ বাবুর সহযোগী রাকিবকে গ্রেফতার করে। অপহূতার মা জানান, তার মেয়েকে দু’দফায় অপহরণের ঘটনা ঘটে। গত শনিবার প্রথম দফায় মেয়েটিকে বাবু অপহরণ করে তার গ্রামের বাড়ি সদর উপজেলার আইরমারা গ্রামে নিয়ে যায়। স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় ওই দিন রাতেই অপহূত মেয়েটিকে উদ্ধার করা হয়।