সিংড়ায় ইউপি উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৪১
সিংড়া (নাটোর) সংবাদদাতা আগামী ২৭ মে সিংড়ার ৪নং কলম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক শোয়াইব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪ বার নির্বাচিত ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুস শুকুর। বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আব্দুস শুকুরকে দলীয় সমর্থন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রনি, প্রচার সম্পাদক শাহিন আহম্মেদ টুকু প্রমুখ।