বেতাগীতে ব্র্যাকের সূর্যমুখী ফসল কর্তন উত্সব
বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বেতাগীতে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরই-বাংলা ব্লকে সূর্যমুখী হাইসান ৩৩ জাতের উত্পাদিত ফসলের কর্তন উত্সব অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আফরোজা বেগম শেফালীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কর্তন উত্সবের উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন, প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুন্নাহার, সূর্যমুখী চাষী কেশব চন্দ্র, ব্র্যাকের উপজেলা কর্মকর্তা শিশির সমাদ্দার প্রমুখ।
ডোমারে বেসিক অনলাইন আউট সোর্সিংয়ের উদ্বোধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় দুই দিনব্যাপী বেসিক অনলাইন আউট সোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। উক্ত প্রশিক্ষণ কোর্সের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মশিউর রহমান প্রধান অতিথি ছিলেন। টিএমএসএস দেবীগজ্ঞ এড়িয়া সহকারী জ্যোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, টিএমএসএস ডোমার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল ওবায়েদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলামিন রহমান মাস্টার ট্রেইনার ও মোঃ ফয়সাল সহকারী মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন।
নালিতাবাড়ীতে ধান চাল সংগ্রহ অভিযান শুরু
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরশহরে আড়াইআনী বাজারে নবনির্মিত গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল বাতেন, ওসিএলএসডি খলিলুর রহমান, রাইসমিল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক, মাহমুদ হোসেন, উপজেলা প্রকৌশলী পারভেজ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সামেদুল ইসলাম তালুকদার প্রমুখ।
রামগঞ্জে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকম রুহুল আমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবু ছায়েদ মোহনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, সাংবাদিক মিজানুর রহমান মুকুল, মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, জাকির হোসেন পাটোয়ারী, ওমর ফারুক পাটোয়ারী, এস,এম বাবুল বাবর, খালেদ মাহমুদ ফারুক, পাটোয়ারী হোসেন শরীফ, এমরান হোসেন পাটোয়ারী, লক্ষণ মজুমদার, মোঃ ইব্রাহিম প্রমুখ।
মহেশপুরে আযমপুর ইউপির বাজেট পেশ
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুর উপজেলার আযমপুর ইউনিয়নের ২০১৪-১৫ অর্থবছরের ৭৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এক জনাকীর্ণ অনুষ্ঠানে এ বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজান আলী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকার জেলা ফ্যাসিলেটর ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আকিদুর রহমান। এবং অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা রমেশ চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য চন্দনা রানী, আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম।
সাপাহারে আদিবাসীদের মাঝে অনুদান বিতরণ
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৭৯ জন দুঃস্থ আদিবাসীদের মাঝে এককালীন অনুদান বিতরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাঃ রেজওয়ানুল হক প্রমুখ।
বড়াইগ্রামে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মতবিনিময়
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল হাকিম প্রমুখ।
কুলাউড়ায় বিদ্যুতের রেশনিং ব্যবস্থা
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা\ কুলাউড়ায় পিডিবি পাওয়ার সাব-স্টেশনের ৫ এমভিএ একটি পাওয়ার ট্রান্সফর্মার বুধবার রাতে আকস্মিকভাবে নষ্ট হয়ে গেলে এলাকা জুড়ে অন্ধকার নেমে আসে। পিডিবির পাওয়ার সাব-স্টেশনসূত্রে জানা যায়, সহসা এই ট্রান্সর্ফমারটি সচল হওয়ার কোন সম্ভাবনা নেই। অবশিষ্ট একটি পাওয়ার ট্রান্সফর্মার দিয়ে এলাকার টাউন ফিডার, ব্রাহ্মণবাজার ফিডার ও ইসলামগঞ্জ এই ৩টি ফিডার চালু রাখার জন্য স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে ২ ঘণ্টা করে অনির্দিষ্টকালের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে এলাকার বিদ্যুত্ গ্রাহকদের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় চলতি অর্থ বছরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে গতকাল বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহস্পতিবার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান। এ সময় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শৈলেন চন্দ্র রায়। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এম শামীম হাসান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুর সবুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফ্ফার প্রমুখ।
ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি \ বেতন বৈষম্য দূরীকরণ ও বিভাগীয় পদোন্নতিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ গতকাল বৃহস্পতিবার। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অভিষেক রায়, এসএম ফারুক হোসেন, জাহিদুর রহমান, ওয়ারীস খান, কামরুজ্জামান, হাফিজুর রহমান, দেবাশিষ ব্যানার্জী প্রমুখ।
চাকরির দাবিতে ইবিতে অবরোধ
ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা \ চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট অবরোধ করেছে চাকরি প্রত্যাশী ছাত্রলীগ ও স্থানীয়রা গতকাল বৃহস্পতিবার। চাকরি প্রত্যাশী ছাত্রলীগ ও স্থানীয় ১০/১২ জন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট অবরোধ করে। এতে দুপুর ২টার বাস ক্যাম্পাসে প্রবেশ করতে না পারায় মেইন গেইটের বাহিরে থেকেই শিক্ষার্থীদেরকে নিয়ে গাড়িগুলো বিশ্ববিদ্যালয় ত্যাগ করে। প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এসে চাকরি প্রত্যাশীদেরকে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্যাম্পাস ত্যাগ করে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলা সদরে একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মাধ্যমিক মডেল স্কুল সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও নবীনগর পাইলট উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ওয়াজেদ আলী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লালের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলার নবীনগর, বিজয়নগর, আশুগঞ্জ, বাঞ্ছারামপুর ও আখাউড়ার মডেল পাইলট বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দৌলতপুরে ব্র্যাকের গণসচেতনতামূলক নাটিকা প্রদর্শন
দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুরে গত বুধবার রাত ৮টায় উপজেলার চকহরিচরন গ্রামে স্থানীয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে নোয়াই গণনাটক দল তাদের গণসচেতনতামূলক নাটিকা আর নয় অবহেলা প্রদর্শন করে। নাটিকার প্রতিপাদ্য বিষয় ছিল যক্ষ্মা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, সুদের কুফল ও বাল্য বিবাহ রোধে সাধারণ জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টি করা। এ সময়ে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক উত্সুক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
বোদায় স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধকরণ সভা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণে সর্বসাধারণকে উদ্বুদ্ধকরণে ২৩টি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন কমিউনিটি গ্রুপ সদস্যদের ১৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে শুরু হয়েছে। ইএসডিও’র কম্স প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে। পঞ্চগড় সিভিল সার্জন ডা.মোঃ মোজাম্মেল হক প্রশিক্ষনের উদ্বোধন করেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ-এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনোয়ার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক একেএম মাহমুদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা ও ইএসডিও’র কম্স প্রকল্পের উপজেলা ম্যানেজার নূরসেদা আখতার।
ভাঙ্গায় ডিজিটাল মেলার উদ্বোধন
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার চেয়ারম্যান শাহাদাত্ হোসেন লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মোঃ আসাদুজ্জামান কবির। ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার লোকজন।
হোমনায় খতমে বোখারীর দোয়া অনুষ্ঠান
হোমনা ( কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার খতমে বোখারীর দোয়া অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন হোমনা-বাঞ্ছারামপুর কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা আবু রায়হান, মাওলানা ইসমাইল হোসেন ও সহকারী শিক্ষক আঃ মতিন প্রমুখ।
ধামইরহাটে মেয়রকে সংবর্ধনা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাট পৌরসভায় মেয়র আমিনুর রহমানকে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান এক সপ্তাহের সরকারি সফর কাম ট্যুর প্রোগ্রামে গত ৪ মে যুক্তরাজ্য (লন্ডন) গমন করেন। গতকাল বৃহস্পতিবার এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রেজুয়ান হোসেন, সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোস্তাফিজুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।
রামগতি পৌর যুবলীগের কমিটি ঘোষণা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি পৌর যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহউদ্দিন হেলাল এবং যুগ্ম আহবায়ক এম সোয়াইব খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন। মুহাম্মদ জিয়াউদ্দিন জিপুকে আহবায়ক এবং মনিরুল ইসলাম মিলনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর যুবলীগ কমিটি করা হয়।
বিরামপুরে আদিবাসীদের মাঝে ছাগল বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ গ্রাম বিকাশ কেন্দ্রর জীবন-২ প্রকল্পের মাধ্যমে বিরামপুর উপজেলার অনগ্রসর ২৭০টি আদিবাসী (সাঁওতাল) পরিবারের মাঝে ৫৪০টি ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ। এ উপলক্ষে প্রকল্প ম্যানেজার আতাউর রহমান আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, প্রাণীসম্পদ অফিসার ডাঃ নাজমুল হক, ইউনিট ম্যানেজার গণেশ হেমরম, এনজিও ফোরাম সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
