টেলিফোনে পাঠকের মতামত

‘বিএনপি সরকারে নেই বিরোধীদলে নেই এমনকি আন্দোলনেও নেই’

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৪৮
জাতীয় পার্টি-প্রধান প্রচণ্ড ক্ষোভ ও দুঃখ থেকেই এ ধরনের মন্তব্য করেছেন। দীর্ঘদিন পর জিয়া হত্যার ব্যাপারে তাঁর দিকে ইঙ্গিত করায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। তবে আমাদের দেশে রাজনীতিবিদদের নীতি আদর্শ ও দেশপ্রেমের স্থানটি খুবই দুর্বল। স্বাধীনতার ৪৩ বছর পরও আমরা কোনো ত্যাগী দেশপ্রেমিক নেতা পাইনি। ক্ষমতা পাওয়ার জন্য তা নেতাদের আগ্রহের কোনো শেষ নেই। তাই সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ যা বলেছেন তাঁর রাগের কথা, মনের কথা নয়। বিএনপি সব জায়গাতেই আছে। বরং জাতীয়পার্টি ক্ষমতাসীনদের অনুগত তৈরি বিরোধী দল। যা ইতিহাসে নজির বিহীন। ডা. মর্জিনা আক্তার বারিধারা পাইলস কিউর সেন্টার নদ্দা, গুলশান, ঢাকা ১২১২ বিএনপির মতো জনসমর্থিত দলের সমালোচনা করা এরশাদের মতো তথাকথিত নেতাদেরই কাজ এবং তার মতো লোকের দলই বর্তমান সরকারেও আছেন, বিরোধী দলেও আছেন এমনকি তথাকথিত আন্দোলনেও আছেন যার নজির বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে আছে বলে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রবিজ্ঞানী শনাক্ত করতে পারেননি। ভূঁইয়া কিসলু বেগমগঞ্জী ৫-বিসিসি রোড, নবাবপুর, ওয়ারী, ঢাকা ১২০৩ বিএনপি সরকারে নেই। বিরোধী দলে নেই। এমনকি আন্দোলনেও নেই—জাতীয় পার্টি-প্রধান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বিএনপিকে উদ্দেশ্যে করে যে উক্তি করেছেন তা সম্পূর্ণভাবে ঠিক নয়। তাঁর বক্তব্যটির কোনো অর্থ বহন করে না। বিএনপি আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। সেজন্য তারা অযৌক্তিকভাবে কোনো কিছু করবে না। মুন্সী মোহাম্মদ ওয়াহীদ উল্লাহ মিরপুর-১, ঢাকা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বিএনপির উদ্দেশ্যে যে কথাগুলো উচ্চারণ করেছেন তা বোধকরি পূর্বরাগ থেকে বলা। জনগণ জানে বিএনপি ক্ষমতায় নেই—বিরোধী দলেও নেই, তবে আন্দোলনে একসময়ে ছিল এখন খুব জোরেসোরে আন্দোলন করতে দেখা যাচ্ছে না। কে কখন আন্দোলন করবে কিভাবে করবে তা কেউ কাউকে বলে দিতে পারে না। কেউ যদি বলেও দেবে তা মানা হবে এমনটিও নয়। সরকার চায় বিরোধী দল যেন কোনো সুযোগ না পায় আন্দোলন করার। আবার বিরোধী দল থাকে অপেক্ষায়। সরকার কোনো ভুল করলেই যে আন্দোলনে নামবে। বর্তমানে রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি অনেকটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে কেন্দ্র করে জনগণের কাছে যেতে চাচ্ছে। এখন দেখার বিষয় সরকার নারায়ণগঞ্জ বিষয়টি কিভাবে সমাধান দিতে চায়। এই ব্যাপারটি নিয়ে বিরোধী দলও আন্দোলন করতে আগ্রহী। ওয়াহিদ মুরাদ স্বরূপকাঠি, পিরোজপুর আমাদের দেশে সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অপরিসীম। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাংলাদেশে বর্তমানে কোনো বিরোধী দল নেই। বর্তমানে জাতীয় পার্টির রওশন এরশাদ প্রথম বিরোধী দলের নেত্রী। বিরোধী দলের ভূমিকা পালন করার কথা বললেও বাস্তবে তাদের কোনো ভূমিকা নেই। বিএনপি সরকারে না থাকলেও মাঝে মাঝে বিরোধী দলের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। তারা আন্দোলন না করলেও উস্কানিমূলক কথা বলা হয়। বলা হয় তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না। অথচ আন্দোলন করলে সকলের ক্ষতি। এসব উস্কানিমূলক কথা বলে একটা রাজনৈতিক দলকে দাম দেয়া হয় না। বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে অনুরোধ জানাচ্ছি। হোসেন আহম্মদ কিশোরগঞ্জ জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বিএনপির বিরুদ্ধে যে উক্তিটি করেছেন তা সম্পূর্ণভাবে মেনে নিতে পারছি না। আমরা বিগত ২০১২ ও ২০১৩ তে বিএনপিকে আন্দোলনে দেখেছি, এছাড়া তারা বহুদিন বিরোধী দলেও ছিল। শুধু গত ৫ জানুয়ারি ২০১৪ জাতীয় নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকায় আজ তারা সংসদে নেই। এটা কোনো বড় বিষয় নয়। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতো তাহলে অবশ্যই বিএনপির এমন দশা হতো না। সোহাগ ভাগলপুর, নবাবগঞ্জ, ঢাকা জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বলেছেন, বিএনপি সরকারে নেই, বিরোধী দলেও নেই, এমনকি আন্দোলনেও নেই। কথাটি অপ্রিয় হলেও সত্য। আইরিন সুলতানা সন্জু মাইজপাড়া, চট্টগ্রাম জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বিএনপির উদ্দেশে যে উক্তিটি করেছেন তা অনেকাংশে সত্য। কিন্তু এক সময় এই বিএনপি স্বৈরাচার এরশাদকে হটাতে আন্দোলন করেছে। হয়তো একথাটি ভুলে যাননি। জাহাঙ্গীর হোসাইন পীরেরবাগ, ঢাকা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বিএনপিকে কটাক্ষ করে যে উক্তি করেছেন তা শুনতে খারাপ লাগলেও ভুল বলেননি। মাসুদ রামপুরা, ঢাকা বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, এমনকি আন্দোলনেও নেই—উক্তিটি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের, বিএনপিকে বলা। বিষয়টি এরশাদের একতরফা হলেও তারও পালটা উত্তর আছে। তিনি তো সরকারের সাথে হাত মিলিয়েছেন। সুতরাং তাঁর উচিত ভালো কিছু করা। মো. খায়রুল বাশার (চয়ন) কুতুবখালি, যাত্রাবাড়ী জাতীয় পার্টি-প্রধান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বলেছেন বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, আন্দোলনেও নেই। কথাটি পুরোপুরি মানতে রাজি নই। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টি-প্রধান এরশাদ সাহেবের কথা তো ঠিক থাকে না। তিনি তো কথা রাখেন না। সুতরাং অন্যকে দোষ দিয়ে লাভ নেই। মো. রাশিদুল ইসলাম (রয়েল) নিশিদারা, মধ্যপাড়া, বগুড়া সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্প্রতি বলেছেন বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, এমনকি আন্দোলনেও নেই। একথা একেবারেই সত্য। কাজেই বিএনপিকে এখন বুঝে শুনে ও বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে আসতে হবে। মো. হানিফ মিয়া মনেশ্বর লেন, হাজারীবাগ, ঢাকা বিএনপি ভোট বর্জন করে কিভাবে সরকারে বা বিরোধীদলে থাকবে? বিএনপি সরকারে বা বিরোধীদলে নেই—এই সত্য প্রকাশের মধ্যে বিতর্কিত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার যৌক্তিকতা প্রকাশ পেয়েছে। বিরোধীদলের আন্দোলন এবং তার গভীরতা আঁচ করতে পেরে এরশাদ সাহেব নির্বাচন বিমুখ হয়ে পড়েছিলেন। তারপর বহু নাটক করে সংসদ সদস্য হলেন এবং শপথও নিলেন শেষাবধি। এই যখন অবস্থা তখন খালেদা জিয়ার দিক থেকে আওয়াজ উঠলো, সাবেক প্রেসিডেন্ট এরশাদ জিয়াউর রহমান ও মঞ্জুর হত্যার জন্য দায়ী। তখন অতি অস্থিরতায় এরশাদ সাহেব বলেছেন বিএনপি সরকার, বিরোধীদল ও আন্দোলনে নেই। মুরাদ হোসেন মধুখালী, ঝিকরগাছা, যশোর “বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, এমনকি আন্দোলনেও নেই” —হুসেইন মুহম্মদ এরশাদের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সঠিক। বর্তমান বিএনপি আসলে কোন অবস্থায় আছে তা কেবল খালেদা জিয়াই ভালো বলতে পারবেন। একটি দল ক্ষমতায় না থাকলে যে এতটা মুষড়ে যেতে পারে, এতটা গুটিয়ে যেতে পারে তা বিএনপিকে না দেখলে বোঝা যেত না। শামীম মোহাম্মাদ মাসুদ সরকারী তিতুমির কলেজ, ঢাকা জাতীয় পার্টি-প্রধান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বয়সের কারণে ভারসাম্যহীন কথাবার্তা বলেন। যার কারণে তাঁর বক্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না। মো. মোফাজ্জল হোসাইন গোপালপুর, টঙ্গী যার সব হারিয়ে যায় তার আর হারাবার কিছু থাকে না। বিএনপির অবস্থা সেরকমটি হয়েছে আজ। জাতীয় নির্বাচনের প্রধানমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল আলোচনায় বসার জন্য। কিন্তু তারা সেটাকে তোয়াক্কা না করে আন্দোলন পুরোদমে চালিয়েছে। কোনো লাভ হয়নি। যেই লাউ সেই কদু। হোসনে আরা করিম নীলা এনায়েতগঞ্জ লেন, পিলখানা, ঢাকা জাতীয় পার্টি-প্রধান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ যখন ক্ষমতায় ছিলেন আমরা তাঁর কাজের প্রমাণ পেয়েছি। কিন্তুু বক্তব্য তাঁর হতে হবে সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ এবং বাস্তবভিত্তিক। তাহলেই জনগণ তাঁকে শ্রদ্ধা জানাবে। হাসান মো. হোসাইন চৌধুরী কবিরহাট, নোয়াখালী জাতীয় পার্টি-প্রধান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে দৃঢ় ও সাদা মনের মানুষ হতে হবে। তাঁর দুর্বলতা শুধু বার বার মত পরিবর্তন হওয়া। দেশের জন্য, রাজনীতির জন্য ও উন্নয়নের জন্য তাঁকে নিবেদিত হতে হবে। যেহেতু তার কোনো পিছু টান নেই। সুতরাং দেশের কাজে তাঁকে আত্মনিয়োগ করার জন্য বলছি। আশা এলিজাবেত গোমেজ প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষিকা সেন্ট মার্টিন কিন্ডার গার্ডেন, লক্ষ্মীবাজার, ঢাকা ১১০০। এরশাদ সাহেব যা বলেন তা কতটুকু বাস্তবসম্মত এটা আগে বুঝতে হবে। তিনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেকটা বলেন এবং এটা তার স্বভাব। ৯০-এর স্বৈরাচার আন্দোলনের কথা কেউ ভুলে যাননি। এখনও মনে আছে সারা বাংলার জনগণের। তাই তাঁর ওপর মানুষের আস্থা নেই। নীলুফা আক্তার টোলারবাগ, মিরপুর, ঢাকা জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বিএনপিকে নিয়ে কথা বলেছেন তা ঠিক নয়। প্রশ্ন হচ্ছে তিনি বা কোথায় আছেন? এই প্রশ্নের উত্তর জনগণ যদি করে তাহলে তিনি কী জবাব দেবেন? ফারুক আলম মালিবাগ, ঢাকা গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর দেশে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। অন্য বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করলেও নির্বাচনের আগে সহিংস আন্দোলন করলেও নির্বাচনের পর তারা এমন কোনো কর্মসূচি দেয়নি যা রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নানান রকম প্রতিকূলতার কথা ভেবে তারা হয়তো কোন কর্মসূচি দেননি কিন্তু এনিয়ে তাদের দোষারোপ করে লাভ নেই। লাডলা পিলখানা, ঢাকা গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেও বিনিয়োগের পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। তাই জাতীয় পার্টি-প্রধান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বক্তব্যের সাথে একমত হতে পারলাম না। মাসুম আহম্মেদ শিকড় সন্ধানে, যাত্রাবাড়ী, ঢাকা জাতীয় পার্টি-প্রধান এইচ এম এরশাদের বক্তব্যের সাথে কোনভাবেই একমত হতে পারলাম না। দেশের রাজনৈতিক পরিস্থিতি কখন কী হবে তা কেউই বলতে পারে না। এ বিষয়টি নির্ভর করে দেশের সার্বিক পরিস্থিতির ওপর। মো. সেলিম মহাখালী, ঢাকা বিএনপি সরকার নেই। বিরোধী দলে নেই। এমনকি আন্দোলনেও নেই বলে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ যে মন্তব্য করেছেন তা ঠিক নয়। জনগণই সকল ক্ষমতার উত্স। জনগণের সাড়া থাকলে বিএনপি আবার আন্দোলনে চাঙ্গা হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। বর্তমান সরকারের যে পরিস্থিতি শুরু হয়েছে এটা থেকে কি বোঝা যায় যে সরকার ঠিকমতো থাকতে পারবেন কিনা। আলমগীর এলিফ্যান্ট রোড, ঢাকা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি-প্রধান এইচ এম এরশাদ অনেক সময় অনেক কথা না বুঝেই বলে ফেলেন। যেমনটি করেছেন বিগত ১০ম জাতীয় নির্বাচনের আগে। বাংলাদেশে দুইটি দলই আছে। একটি আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারি দল অন্যটি জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং বিএনপি ছিল এবং থাকবে। রবিউল হোসেন রবি চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এলিফ্যান্ট রোড, ঢাকা বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, এমনকি আন্দোলনেও নেই—উক্তিটি মিথ্যা নয়। ১০ম জাতীয় নির্বাচনে তারা সবকিছুকে উপেক্ষা করে লাগাতার হরতাল অবরোধ চালিয়ে, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও ইত্যাদির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে তাদের রাজনীতি ও দেশের ভাবমূর্তি। এখন তাদের সবই হারানোর মতো হয়েছে। এখন তাদেরকে সুস্থধারার রাজনীতির মাধ্যমে এগিয়ে আসতে হবে—এ ছাড়া কোনো পথ নেই। এস কে মোহাম্মদ রমিজ উদ্দিন প্রশিকা প্রধান কার্যালয় মিরপুর-২, ঢাকা জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ হচ্ছেন একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী মানুষ। তিনি কখন কী বলেন নিজেও জানেন না। সরকারের সাথে হাত মিলিয়েছেন ভালো কথা—এবার ভালো কিছু করার জন্য মনোনিবেশ করা দরকার। বিএনপি আন্দোলনে ছিল, সরকারেও ছিল ও বিরোধী দলেও ছিল। মো. মনির হোসেন মনির বুক এন্ড সংবাদপত্র বিক্রয়কেন্দ্র, মিরপুর-১, ঢাকা জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বিএনপিকে উদ্দেশ্যে করে যে মন্তব্যটি করেছেন সেটার সাথে আমি একমত। যেহেতু বিএনপি সরকারে নেই, বিরোধী দলেও নেই, এমনকি আন্দোলনেও নেই। কাজেই বর্তমানে তাদের রাজনীতি প্রায় অচল। তাদের রাজনীতিকে শক্ত করতে হলে তাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হবে। তা না হলে তাদের দিন ফিরে আসা কঠিন। মো. মেজবাহ উদ্দিন সেলিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, এমনকি আন্দোলনেও নেই—এ কথাটির সাথে আমি একমত। মো. আবুল হোসেন ১২ সেন্ট্রাল রোড, ঢাকা জাতীয় পার্টি-প্রধান, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্প্রতি বিএনপিকে নিয়ে যে উক্তি করেছেন তা অবশ্যই গ্রহণযোগ্য নয়। বিএনপি কখন আন্দোলনে থাকবে না থাকবে এটার বিষয় বিএনপির। মো. আবুল হোসেন মিরপুর-১, ঢাকা জাতীয় পার্টি-প্রধান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বিএনপিকে নিয়ে যে উক্তিটি করেছেন তা আমরা ঠিক মনে করি না। বিএনপির সব ছিল। তারা সরকারে ছিল, বিরোধী দলেও ছিল এমনকি আন্দোলনেও ছিল। সুতরাং তার এই বক্তব্যের সাথে বাস্তবের মিল নেই। মো. খায়রুল ইসলাম (ফুল) আরাপপুর, ঝিনাইদহ বিএনপি সরকারেও নেই, বিরোধী দলেও নেই—এটা সত্য। তবে আন্দোলনে নেই—এটা বলা যাবে না। অবশ্য জ্বালাও, পোড়াও, মানুষ মারাকে যদি আন্দোলন বলা হয় তবে ভিন্ন কথা। বিশ্ববেহায়া স্বৈরাচার এরশাদ কোন মুখে রাজনীতির মাঠ গরমের স্বপ্ন দেখেন। জনতার থুথুতে তিনি তো নিমজ্জিত, বিরোধী দলের জার্সিতে কি তাকে মানায়? এ কে এম শাহজাহান সভাপতি বিজ্ঞান সমিতি, নরসিংদী সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এখন একূল-ওকূল ভেসে যায় আমি কী করি উপায়। প্রতিহিংসাকে বাদ দিয়ে জনগণকে ভালোবাসতে হবে। জনগণের প্রতি বিশ্বাস আনতে হবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের এরকম মন্তব্য করা স্বভাব। সব দল ত্যাগ করে একটা নির্দিষ্ট ধারা তাঁর কথা বলা দরকার। তার মনটাকে সাদা করতে হবে। তাহলে তিনি জনগণের নেতা হতে পারবেন। ফওজিয়া মুন্নী মিরপুর, সেনানিবাস, ঢাকা এরশাদ সাহেবের বিএনপিকে নিয়ে যে উক্তি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার বক্তব্যর সাথে একমত হতে পারছি না। তিনি যদি এটা না বলে বরঞ্চ গঠনমূলক কোন উক্তি করতেন তাহলে বুদ্ধিমত্তার পরিচয় দিতেন। ভবিষ্যতে আমরা তেমনটাই আশা করছি। মো. মারুফুজ্জামান বাসাবো, ঢাকা স্বৈরাচারী এরশাদের পতনের ঘণ্টা বিএনপিই বাজিয়েছিল। দেশবাসী আজো তা ভুলেনি। সেই থেকে এরশাদকে বিশ্ব বেহায়া বলে সকলে জানে। লজ্জা থাকলে এরশাদ এরকম মন্তব্যই করতে পারতেন না। বিএনপিকে করতে হবে, পারতে হবে এমন কথা বলার দরকার কী? স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে এই দেশের জনগণই যথেষ্ট। ইতিহাস এমনটাই সাক্ষ্য দেয়। মো. ফখরুল ইসলাম টিপু সেনবাগ, নোয়াখালী বাংলাদেশের বর্তমান বিরাজমান অবস্থায় দেশের প্রধান দুটি রাজনৈতিক দলই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। জাতীয় পার্টি-প্রধান সাবেক রাষ্ট্রপতির বক্তব্য নিজের দলকে প্রধান বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত করার কৌশল মাত্র। জাতীয় পার্টি বর্তমানে যে কিভাবে বিরোধী দলে অবস্থান করছে তা দেশবাসীর অজানা নয়। মনজু খন্দকার চুয়াডাঙ্গা জাতীয় পার্টির নেতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বিএনপির অতীত বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবেই বলেছেন, বিএনপি সরকারে নেই, বিরোধী দলে নেই, এমনকি আন্দোলনেও নেই। তিনি যথার্থই বলেছেন। তাঁর এই উক্তির সাথে দেশবাসী একমত না হলেও দ্বিমত পোষণ করবে না। উল্লেখযোগ্য কারণ হলো বিএনপি জামায়াতের ছকে বাঁধা। শাহ মো. হেলাল উদ্দিন হিরু কালিহাতী, টাঙ্গাইল

এ সম্পর্কিত আরও পড়ুন