কাজী মাসুদা খাতুন
এফবিসিসিআই সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিনের মা সমাজ সেবিকা কাজী মাসুদা খাতুন (১০০) বার্ধক্যজনিত কারণে গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দায় তার মেয়ে কাজী মেরীর বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকাল ১০টায় উপজেলার কুরপালা গ্রামের কাজীবাড়ী মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
খন্দকার হারুনুর রশিদ
পাবনার ফরিদপুর উপজেলার পার ফরিদপুর গ্রামের বাসিন্দা খন্দকার হারুন অর রশিদ (৯৫) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
দিপালী রানী রায়
সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিমল বিকাশ সুত্রধরের স্ত্রী বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক দিপালী রানী রায় (৫০) চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার রাজধানীর এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্বামী ও ২ মেয়ে রেখে গেছেন।
মোহাম্মদ আলী
গাজীপুরের কালিয়াকৈরে ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী (৬০) চিকিত্সাধীন অবস্থায় বাইপাস সার্জারির সময় গত সোমবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
সুন্দরী বেগম
চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লার বাসিন্দা সুন্দরী বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
অজুফা বেগম
ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনের মা অজুফা বেগম দীর্ঘদিন ডায়াবেটিক ও কিডনি রোগে আক্রান্ত থাকার পর গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
হারুন অর রশিদ দুলাল
ময়মনসিংহের ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজর পরিচালনা কমিটির সাবেক সদস্য সমাজসেবক হারুন অর রশিদ দুলাল (৫২) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
