বাংলাদেশে `ওয়ার্ল্ড ইন্টিরিয়র ডে' পালন

আপডেট : ২৬ মে ২০১৯, ১২:০৫

আর্কিডেন ইন্টিরিয়র এবং ক্রিয়েটিভ ফাইভের যৌথ উদ্যোগে বাংলাদেশে এই প্রথমবারের ‘ওয়ার্ল্ড ইন্টিরিয়র ডে’ ২০১৯ পালন করা হয়। শনিবার বিকেল ৩ টায় বিশ্বসাহিত্য কেন্দ্র সেমিনার হলের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের মুখ্য বক্তব্য ‘ডিজাইন স্পেস, চেঞ্জিং লাইফ’। উক্ত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ (প্রাক্তন বিভাগীয় প্রধান,শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী), অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর (সাবেক ভাইস চ্যান্সেলর পুরকৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আর্কিটেক্ট  হোসনে আরা রহমান (রেজিস্ট্রার, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলোজি),আর্কিটেক্ট তানিয়া করিম (তানিয়া করিম,এন আর খান অ্যাসোসিয়েশন), সুহেলি সায়লা আহমদ (সহকারী অধ্যাপক, মানবিক বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কাজী একরামুল হক (প্রধান, আই টি বিভাগ, বেক্সিমকো আই টি ডিভিশন), মোহাম্মদ তরিকুল ইসলাম (হেড অব প্রো-লিঙ্কস, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

আরও পড়ুন: জাপান সফরে ডোনাল্ড ট্রাম্প

অনুষ্ঠানের প্রধান আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন ক্রিয়েটিভ ফাইভের প্রতিষ্ঠাতা সোহেলি সায়মা সেঁজুতি এবং আর্কিডেন ইন্টিরিয়র ও ক্রিয়েটিভ ফাইভের সহ প্রতিষ্ঠাতা মো. আবু আল সাউদ শীতল।

অনুষ্ঠানে স্বাস্থ্য সম্মত ইন্টিরিয়রের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতে এই পেশাকে আরও উজ্জীবিত করার জন্য সবাইকে আহ্বান  জানানো হয়। বিজ্ঞপ্তি

ইত্তেফাক/এমআরএম