সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশে বাদ আল সালাম সীমান্তের কাছে কারাজ সাজু এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানায়, নিহতদের মধ্যে তিন শিশু ও পাঁচজন নারী রয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, ১২টি অ্যাম্বুলেন্সে করে আহতদেরকে সীমান্তের ওপারে তুরস্কের একটি হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার স্থানটি বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএস)-এর নিয়ন্ত্রণে রয়েছে।
