মহেশপুরে ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৬ মে ২০১৯, ১৩:০৪

মহেশপুরে ১৫০ পিচ ইয়াবাসহ আনিছুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার বিকালে উপজেলার কুলতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে উপজেলার কুলতলা গ্রামে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের ওসমান গণির ছেলে আনিছুর রহমানকে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে হরতাল পালিত

এদিকে আনিছুরের স্ত্রী মালা খাতুন জানান, তার স্বামী জিন্নানগর প্রীতি গার্মেন্টেসে চাকরি করে। ওই দিন তার বন্ধু ডেকে নিয়ে ষড়যন্ত্রমূলক ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।

ইত্তেফাক/এমআরএম