খোলা আকাশের নিচে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:২৭
ঘূর্ণিঝড়ে চালা উড়িয়ে নেয়ায় কাঠালিয়ার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে পাঠদান করছেন। উপজেলার সদর ইউনিয়নের এ বিদ্যালয়টিতে জেনারেল শাখাসহ কারিগরি শিক্ষা বোর্ডের ৯ম ও দশম শ্রেণীর শাখা চালু রয়েছে। ফলে দু’টি শাখায় প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর জন্য এমনিতেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। কিন্তু শনিবার প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিদ্যালয়টির একাডেমিক টিনসেট পাকা ভবনের পুরো টিনের চালা উড়িয়ে ফেলায় কোমলমতি ছাত্র-ছাত্রীরা স্কুলের খোলা আকাশের নিচে পাঠদান করছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম এবং সহকারী প্রধান শিক্ষক এজিএম ওমর ফারুক জানান, বিদ্যালয়ের সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এখন পর্যন্ত কোনো সাহায্য পাইনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাদল সিকদার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বিদ্যালয়টির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য কামনা করছি।