ভান্ডারিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি দেশের শ্রেষ্ঠ

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩৩
ভান্ডারিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটিকে দেশের শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে নির্বাচিত করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আগামী ২৮ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত নৃত্যকলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করবে। ভান্ডারিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন জানান, এ পুরস্কার ভবিষ্যতের কার্যক্রম পরিচালনায় আরও উত্সাহ যোগাবে।