কাউনিয়ায় গোসল করতে গিয়ে নেপালি ছাত্র নিখোঁজ

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩৩
গতকাল শুক্রবার রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে সাত বন্ধু গোসল করতে এসে নেপালের এক ছাত্র নিখোঁজ হয়েছে। জানাগেছে, রংপুর মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র নেপালের অধিবাসি পাওয়ন কেসি (২০), অভিষেক অধিকার, বিবেক বণিক, প্রবেশ রাজথেক, বিশ্বজিত্, টেক বাহাদুর ও স্বরদিপ মিলে তিস্তা রেলওয়ে সেতুর উত্তর পশ্চিম পাশে একটি ছোট চরে ফুটবল খেলতে নামে। হঠাত্ করে তাদের বল নদীতে পড়লে, প্রথমে তিনজন নামে বল উঠাতে। পরে অন্যরা নদীতে নামে। সাত জনের ছয়জন উপরে উঠলেও পাওয়ন কেসি নিখোঁজ হয়। সঙ্গীয় বন্ধু ভেসে না উঠায় তারা রংপুরে অন্য বন্ধুদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও পাওয়নকে উদ্ধার করতে পারেনি।