নেত্রকোনায় এক বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩৩
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং লক্ষ্মীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজাকে দলের সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সমপ্রতি জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফউদ্দিন খানকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির বিরুদ্ধে শফিকুল কাদের সুজাসহ জেলা বিএনপির বেশ কয়েকজন নেতা অবস্থান নেন। তারা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক জেলার বিভিন্ন উপজেলা কমিটি বাতিলের দাবিতে মিছিল ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।