নওগাঁ জেলার মান্দা উপজেলার কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা গত পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় বিপাকে পড়েছেন। এতে করে আর্থিক সংকটের কারণে অনেক দূর-দূরান্তে গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেবাদানে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
মান্দা উপজেলার মোট ৪৮টি ক্লিনিকে প্রায় ৪৭জন কমিউনিটি হেল্থ প্রোভাইডাররা (সিএইচসিপি) কর্মরত আছেন। ২০১৩ সালের ডিসেম্বর মাসে সর্বশেষ বেতন-ভাতা উত্তোলন করেন তারা। কিন্তু এরপর থেকে চলতি মে মাস পর্যন্ত কোনো বেতন-ভাতা পাচ্ছেন না কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা। ফলে তাদের আর্থিক দৈন্যতার মাঝে গ্রামের মানুষজনকে সেবা দিতে হিমশিম খেতে হয়।
