লোকে যদি তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা, আভিজাত্য ও অর্থের কোনো মূল্যই রইল না। - জি. জে. নাথান
টাকা থাকিলেই বড়োমানুষি করা যায়, টাকা না থাকিলেও ধার করিয়া নবাবি করা চলে। কিন্তু ভদ্র হইতে হইলে আলস্য অবহেলা বিসর্জন করিতে হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর
যে লোক ভদ্র, কথায় সে নম্র। - হযরত আলী (রা.)
ভদ্র হতে হলে নম্র হতে হবে। কেননা বীজ মাটিতে না পড়লে অঙ্কুরোদগম হয় না। - শেখ সাদী
ভদ্রতা করা ভালো কিন্তু তা যেন আন্তরিকতা বর্জিত না হয়। - জর্জ হার্বাট
