ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ও সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস) যৌথভাবে কর্পোরেট, ব্যাংকিং, টেলিভিশন ও বিভিন্ন সেবাখাতে মোবাইল আ্য্যপ্লিকেশন ও সফটওয়্যার তৈরিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পারস্পারিক এই সহযোগিতামূলক কার্যক্রমের ভিত্তি হিসেবে এই দুই প্রতিষ্ঠান সম্প্রতি একটি দ্বি-পাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে ডাটাসফট সিস্টেমসের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব জামান এবং সফটওয়্যার শপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জানানো হয়, ডাটাসফট সিস্টেমসের সহযোগী প্রতিষ্ঠান মোবিওঅ্যাপ ‘বইপোকা’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যাতে অনলাইন পেমেন্ট গেটওয়ে যুক্ত করেছে এসএসএল ওয়্যারলেস। ফলে এই অ্যাপের মাধ্যমে ভিসা, মাস্টার বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে বইয়ের মূল্য পরিশোধ করার সুবিধা যুক্ত হয়েছে।
