কাল থেকে প্রথম বিডিনগ সম্মেলন

আপডেট : ১৭ মে ২০১৪, ২০:০২
আগামীকাল থেকে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে প্রথম বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন। একইসাথে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর রিজিওনাল মিটিং। সম্মেলনের অংশ হিসাবে ১৯ থেকে ২২ মে রাজধানীর ধানমন্ডিস্থ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ে কারিগরি কর্মশালা। এ ছাড়া ২৩ ও ২৪ মে বসুন্ধরা সিটি টাওয়ারের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে দুই দিনের বিডিনগ প্রথম সম্মেলন। এক সংবাদ সম্মেলনে প্রথম এই বিডিনগ সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। এ সময় বিডিনগ সভাপতি নুরুল ইসলাম, বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, সাধারণ সম্পাদক ফখরুল আলম পাপ্পু, নির্বাহী কমিটির সদস্য সায়মন সোহেল বারই প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনগ সম্মেলনের বিস্তারিত তথ্য জানা যাবে www.bdnog.org ওয়েবসাইট থেকে।