দিল্লিতে দলের ফলাফলে হতাশ কেজরিওয়াল

আপডেট : ১৭ মে ২০১৪, ২১:৪৮
বেরানসিতে নিজ আসনে হেরে যাওয়ার পর আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেন, দিল্লিতে তার দলের ফলাফলে তিনি হতাশ। এখানে সাতটি আসনের একটিতেও তার দল জয়লাভ করতে পারেনি। এটা দারুণ হতাশার ব্যাপার। এই আসনটিতেই তিনি মোদীর বিপক্ষে লড়েন। কেজরিওয়াল বলেন, আমাদের টাকাকড়ি বা সম্পদের ক্ষমতা নেই। প্রধান প্রতিদ্বন্দ্বী মোদী পবিত্র বারানসিকে একটা ‘যুদ্ধক্ষেত্র’ বানিয়ে ফেলেছিলেন। তবে বারানসিতে হেরে গেলেও তিনি পাঞ্জাব প্রসঙ্গে বলেন, এখানে ১৩টি আসনের মধ্যে চারটি আসনে তার দল জয়লাভ করেছে, যা তার দলের জন্য একটা বড় অর্জন। কেজরিওয়াল বলেন, পাঞ্জাবে চারটি আসনে জয়লাভ একটা অভাবনীয় ব্যাপার।