নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ গ্রুপের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ বিভাগের শূন্য আসন পূরণের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ২২ মে ভর্তি করা হবে (আসন খালি থাকা সাপেক্ষে)। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ‘এ’ গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৮২১-১১২০ পর্যন্ত (যারা ভর্তি পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করেনি তারা ব্যতীত)।
‘এ’ গ্রুপের উল্লি¬খিত প্রার্থীদের ২২ মে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে উপস্থিত থাকতে হবে এবং অনুমতিপ্রাপ্ত প্রার্থীদেরকে উক্ত তারিখে অবশ্যই ভর্তি হতে হবে। প্রার্থীদের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে। বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং মোবাইল ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
