জেলার রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের দল্টা বাজারে শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয় ইউপি সদস্য হানিফ পাটোয়ারীর ছেলে মোঃ রতন পাটোয়ারী। উপজেলার ভাটরা ইউনিয়নের দল্টা-জাফরনগর গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাসুদ আলমকে পুলিশ আটক করে। এসময় আটককৃত আসামী মাসুদকে নিয়ে পুলিশ দল্টা বাজারস্থ মোরগ বাজারে আসা মাত্রই স্থানীয় ওয়ার্ড মেম্বার হানিফ পাটোয়ারীর ছেলে রতন পাটোয়ারীসহ কয়েকজন যুবক পুলিশের কাছ থেকে আসামি মাসুদকে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ছিনতাই নয় পুলিশকে ভুল বুঝিয়ে আসামি নিয়ে যাওয়া হয়েছে।
