রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে ১৫ জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং আইন ও বিচার বিভাগ (জিপি/পিপি শাখার)-এর এক আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে। গত ১২ মে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি/পিপি) স্বাক্ষরিত পত্রে রাজবাড়ীর ১৫ জন আইনজীবীকে এ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন, পিপি অ্যাডঃ মোঃ উজির আলী সেখ, অতিঃ পিপি অ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং অ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, এপিপি অ্যাডঃ সুফিয়া খান রেখা, অ্যাডঃ আহম্মদ আলী মৃধা বাটু, অ্যাডঃ আবু বকর, অ্যাডঃ তড়িত্ কুমার সেন, অ্যাডঃ মোঃ শফিউল আলম খোকন ও অ্যাডঃ উমা সেন, জিপি অ্যাডঃ মোঃ শফিকুল আজম মামুন, এপিপি অ্যাডঃ মাশুক হেনা চঞ্চল, অ্যাডঃ নিরঞ্জন কুমার বাড়ই, অ্যাডঃ অশোক সাহা, অ্যাডঃ আব্দুর রাজ্জাক মোল্লা ও অ্যাডঃ পরিতোষ কুমার দাস।
