তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ

নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:২৯
ঝালকাঠির কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের নূতন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ ভবনের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ বজলুল হক হারুন। কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দীন, ভাইস চেয়ারম্যান এমাদুল হক মনির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, অফিসার ইনচার্জ মনীর-উল গীয়াস, কলেজের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে ১ কোটি ২৯ লক্ষ টাকায় এ ভবনটি নির্মাণ করা হচ্ছে।