ঝিনাইদহে কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:২৯
ঝিনাইদহের আঃ রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী বহিরাগত সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। জানা গেছে গতকাল শনিবার সকালে গভর্নিং বডির মিটিং শেষে স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি বিদায় নেয়ার পর পরই এই ঘটনা ঘটে। অধ্যক্ষ আইয়ুব আলী দাবি করেন, গভর্নিং বডির সদস্য সাইদ মুন্সির ইন্ধনে ত্রিমোহনী এলাকার সন্ত্রাসী মোঃ লাল্টুর নেতৃত্বে ১০/১২ জনের একদল বহিরাগত অফিস বন্ধ করে চেয়ারের পা ও কিল-ঘুষি মেরে তাকে আহত ও রক্তাক্ত করে। পরে অফিস সহকারীরা দৌড়ে এসে তাকে প্রাণে রক্ষা করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল মণ্ডলকে কমিটিতে অন্তর্ভুক্ত না করার কারণে এমপি উত্তেজিত হন এবং পরবর্তিতে এই ঘটনার উদ্ভব হয় বলে এলাকাবাসীর মন্তব্য।