বরিশালে নারী পুলিশকে উত্যক্ত করায় বিএম কলেজ ছাত্রের দণ্ড

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩০
বরিশাল অফিস নারী পুলিশ সদস্যকে উত্যক্ত করায় বিএম কলেজের সম্মান শ্রেণির ছাত্র আরাফাত হোসেনকে গতকাল শনিবার এক বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মহানগর পুলিশের কনস্টেবলকে মোবাইলে অশ্লীল এসএমএস দিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত করায় সে আরাফাতকে আটকের জন্য প্রেমের অভিনয় করতে থাকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর সঙ্গে দেখা করতে শনিবার দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এলে আরাফাতকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম কামারুজ্জামান তাকে ১ বছর কারাদণ্ডের আদেশ দেন।