দুই স্থানে দুই খুন

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছিনতাইকারীর হাতে মোটরসাইকেল চালক খুনসহ পৃথক ঘটনায় দুইজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গোবিন্দগঞ্জে চালক খুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধানখুনিয়া মেঘারচর ব্রিজ এলাকায় গতকাল শনিবার ভোরে আশাদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত ১০টায় রথেরবাজার থেকে যাত্রীবেশী ৩ ছিনতাইকারী পলাশবাড়ী উপজেলার ফকিরহাটে যাওয়ার কথা বলে ভাড়া নেয়। এরপর ছিনতাইকারীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাকবলিত হলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। চরফ্যাশনে লাশ উদ্ধার চরফ্যাশনে নিখোঁজের চারদিন পর গতকাল শনিবার মো. রাসেদ (২২) নামের এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা কামাল হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন রাসেদ বুধবার বিকালে বাড়ি থেকে চরফ্যাশন বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।