সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ সরকারি কলেজে বিএ পাস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইন চার্জের নামে অতিরিক্ত দু’শ’ টাকা ফি আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ভর্তি বাণিজ্যের অভিযোগ এনে গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে ভর্তি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের অপসারণ করেন। শিক্ষার্থীরা বলেন, অনলাইন চার্জের নামে শ’-শ’ শিক্ষার্থীর কাছ থেকে প্রতিবছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ভর্তি কার্যক্রমের সাথে জড়িতরা। বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম আশরাফ, মির্জা রাকিব আহমেদ সুমন, সিরাজুল ইসলাম, আক্কাস আলী, মো. জাকির, সীমা আক্তার, মাজেদা বেগম, তানজিদা নাসরীন মীম প্রমুখ।
নন্দীগ্রাম থানায় ওপেন হাউজ ডে
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ নন্দীগ্রাম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার থানার ওসি শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া সহকারী পুলিশ সপার উজ্জল কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, ইউপি চেয়ারম্যান আফছার আলী, প্রেসক্লাবের সভাপতি দারুল সালাম, সাংবাদিক আঃ বারিক, সাবেক ইউপি সদস্য গোলাপ, সভাপতি জুলফিকার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ প্রমুখ।
উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়া থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত আব্দুল আজিজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অপর মাদক ব্যবসায়ী হলেন উপজেলার হাওড়া গ্রামের সাখাওয়াত হোসেন। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, মাদক সম্রাট আব্দুল আজিজ উল্লাপাড়া শ্যামলীপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় চুরি-ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
পীরগঞ্জে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ দীর্ঘ ৮মাস যাবত্ বৃষ্টিপাত না হওয়ায় গতকাল শনিবার পূর্বাহ্নে ?পীরগঞ্জ উপজেলার নাককাটি হাটে বৃষ্টির জন্য নামাজের আয়োজন করা হয়। পীরগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল মজিদ নামাজে ইমামতি করেন।
ডোমারে পাট চাষিদের প্রশিক্ষণের উদ্বোধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাটবীজ উত্পাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় পাট চাষি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পাট উন্নয়ন অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এনামুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি ছিলেন।
মানিকগঞ্জে বিদ্যুত্ সংযোগ লাইন উদ্বোধন
মানিকগঞ্জ প্রতিনিধি \ গতকাল শনিবার মানিকগঞ্জের জাগীর ইউনিয়নের উকিয়ারা চরের বিদ্যুত্ সংযোগ লাইন উদ্বোধন করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এমপি। লাইন উদ্বোধনের আগে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুর রহমান জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুত্ সমিতি মানিকগঞ্জ, ডাঃ মোঃ শাহ্ আলম সিভিল সার্জন মানিকগঞ্জ, আ.ফ.ম সুলতানুল আযম খান আপেল সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থা মানিকগঞ্জ।
বেনাপোলে ৮টি বোমা ১টি পিস্তল জব্দ
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে গতকাল শনিবার ভোরে ৮টি বোমা ১টি পিস্তলসহ ১ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি সদস্যরা। ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার বিজিবি’র একটি টহল দল বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ৮টি তাজা বোমা ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
উখিয়ায় বাইসাইকেলে ইয়াবা পাচার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-টেকনাফ সড়কপথে এবার বাইসাইকেলে ইয়াবা পাচার করা হচ্ছে। গতকাল শনিবার উখিয়া থানা পুলিশ কুতুপালং থেকে সাইকেল চালক টেকনাফ উপজেলার হ্নীলার নাঠমুরা পাড়া গ্রামের আমির হোছেনের পুত্র জসিমউদ্দিনকে আটক করে তার সাইকেলে অভিনব কায়দায় লুকানো ১শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। উখিয়া থানা অফিসার ইনচার্জ অংথোয়াই চাকমা জানান, তাকে সন্দেহজনকভাবে আটক করে তার সাইকেলের ফ্রেমের ভেতর থেকে উক্ত ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
চাটখিলে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার আইন ২০০৯ বিষয়ে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১নং ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার কাজলের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবদুল হাই, ইউপি মেম্বার জোসনা আক্তার, আবদুল ওয়াদুদ প্রমুখ।
ময়মনসিংহে সোহাগ-জেসি দম্পতির গ্রেফতার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি\ গৃহকর্মী বেদেনা ও মারুফাকে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী সোহাগ-জেসি দম্পতিকে গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদসহ সর্বস্তরের মানুষ। গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মোড়ে ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মহিলা পরিষদের সদস্য, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তাগাছায় ডিজিটাল মেলা উদ্বোধন
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল শনিবার বেলা ১২টায় দিনব্যাপী উপজেলা ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সালাহ্উদ্দিন আহমেদ (মুক্তি) সংসদ সদস্য ময়মনসিংহ -৫ ও সদস্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া হারুন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান প্রমুখ।
মুকসুদপুরে ‘সত্যধর্ম মহাত্মা গুরুনাথ’ শীর্ষক আলোচনা সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ মুকসুদপুর উপজেলার গোয়ালগ্রামে গতকাল শনিবার মহাত্মা গুরুনাথ স্মৃতি মন্দিরে সত্য ধর্ম প্রকাশক মহাত্মা গুরুনাথের শততম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে জগদ্বীশ্বরের উপাসনান্তে “সত্য-ধর্ম ও মহাত্মা গুরুনাথ” শীর্ষক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে । শ্রী নারায়ণ সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ভারত থেকে আগত আইএএস অফিসার স্বপন কুমার বিশ্বাস, অর্জুন চন্দ্র বালা, সুশান্ত মন্ডল প্রমুখ।
দেবীগঞ্জে কৃষক মাঠ দিবস পালন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ ডলোচুন ব্যবহার ও মুগডাল চাষের উপর কৃষক মাঠ দিবস গতকাল শনিবার দেবীগঞ্জ পাটোয়ারী পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা কৃষি বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, কর্ণেল এফএফপি প্রকল্প যৌথভাবে এর আয়োজন করে। উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, গম গবেষণা কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা তাসকিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারিক, কৃষক হাসান আলী প্রমুখ।
বড়াইগ্রামে মাঠ দিবস পালন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোর বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডিতে গতকাল শনিবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসআরএসডি প্রকল্পের আওতায় বিনা’র উদ্ভাবিত স্বল্প সময়ে পানি সাশ্রয়ী ব্রাউশ ধানের জাত বিনাধান-১৪-এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে বিনা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. আব্দুর রাজ্জাক।
কাঠালিয়ায় মহিলা কলেজ উদ্বোধন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির কাঠালিয়ায় নতুন মহিলা কলেজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন। কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, অধ্যক্ষ মো. আবুল বাশার বাদশা, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, শিশির দাস প্রমুখ।
পানছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র তিন কর্মী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলার পানছড়িতে গতকাল শনিবার একটি একে-২২ রাইফেল, এসএলআর, পিস্তল, ৪২ রাউন্ড রাইফেলের গুলি, ৫রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড এসএসআরের গুলি, ২ রাউন্ড এলজি’র গুলি এবং চাঁদা আদায়ের রশিদসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্ট’র (ইউপিডিএফ) তিন কর্মী আটক হয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মো:মঈনুল হক জানান, মেজর মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে পানছড়ি সাব জোনের বিশেষ সেনাদল মরাটিলার প্রফুল্ল রঞ্জন কার্বারী পাড়ায় অস্ত্রসহ ইউপিডিএফর সুনিল ত্রিপুরা ওরফে কাতান ত্রিপুরা (৩৬), সুরেন্দ্র ত্রিপুরা (২৭) ও মহেন্দ্র ত্রিপুরা (২৮) নামক তিন সদস্যকে আটক করে।
বড়াইগ্রাম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোর বড়াইগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে উপজেলা শিক্ষা বিভাগ। গতকাল শনিবার বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম।
বঙ্গবন্ধু চার নেতা পরিষদের গাজীপুর মহানগর কমিটি গঠন
গাজীপুর প্রতিনিধি \ গতকাল শনিবার বঙ্গবন্ধু চার নেতা পরিষদের গাজীপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মহানগরের তেলিপাড়াস্থ কার্যালয়ে এ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। মো:সফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এইচএমএস চৌধুরী সুজন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক সরকার, নজরুল ইসলাম, নাজমুল আলম সোহেল, শরীফ আকন্দ, মোল্লা হাবিবুর রহমান, মো: শহিদুল্লাহ প্রমুখ।
রামগঞ্জে এমপি আউয়ালকে গণসংবর্ধনা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরে রামগঞ্জ আসনের এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম,এ আউয়ালকে গতকাল শনিবার সাউদেরখিল উচ্চ বিদ্যালয় মাঠে সাউদেরখিল-উদনপাড়া-শৈরশৈই শিক্ষা উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাচ্চুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী।
মনোহরগঞ্জে সহকারী শিক্ষক ফোরামের আলোচনা সভা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহকারী শিক্ষক ফোরাম মনোহরগঞ্জ উপজেলা শাখার আলোচনা সভা গতকাল শনিবার উপজেলার লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, পলাশ চন্দ্র সাহা, বাবুল চন্দ্র দেবনাথ, মোফাজ্জল হোসেন, সদস্য সচিব মোঃ বাহা উদ্দিন ও শিক্ষক নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে ৭টি হাতবোমা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭টি হাতবোমা উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সদর থানা পুলিশ হাসপাতালের কম্পাউন্ড এলাকায় অভিযান চালিয়ে হাতবোমা উদ্ধার করে।
পঞ্চগড়ে অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ সমাপ্ত
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে বেকার মহিলাদের নিয়ে দুই দিনব্যাপী বেসিক অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ শেষ হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ‘বাড়ি বসে বড়লোক’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি সংস্থা টিএমএসএস। শুক্রবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্পের মাস্টার ট্রেইনার মাহমুদুল হাসান, সহকারী মাস্টার ট্রেইনার শাহীন আলম, টিএমএসএস’র জোন প্রধান মনজুর রহমান।
নলছিটিতে বিএনপি’র শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো: ইউনুস লস্করের হাতে ফুলের তোরা দিয়ে ওই নেতা-কর্মীরা আ’লীগে যোগদান করেন।
শিবালয়ে ব্র্যাকের নিরাপদ সড়ক বিষয়ক স্কুল কুইজ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ‘নিরাপদ সড়ক আমাদের অধিকার-বাস্তবায়নে চাই অঙ্গীকার’ এ স্লোগান নিয়ে এনজিও ব্র্যাক স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। শিবালয়ের ঐতিহ্যবাহী বরংগাইল জিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে এসএমসি সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন চেয়ারম্যান (ঢাকা উত্তর) আকতারুজ্জামান বাবুল সভাপতিত্ব করেন।
লক্ষ্মীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে এসপির মতবিনিময়
লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান মতবিনিময় করেছেন। গতকাল শনিবার পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুরে শান্তি ফিরিয়ে আনা হবে। জেলায় জনকল্যাণমুখী পুলিশি ব্যবস্থাসহ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় তার ব্যক্তিগত তথ্য এবং সম্পদের বিবরণ তুলে ধরে বলেন, আমি কোন দুর্নীতির সাথে জড়িত নই। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈকত শাহীন, ডিআই ওয়ান মো. বশির উল্যা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুর রহমান।
ধামইরহাটে মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সমাবেশ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ ধামইরহাটে মা ও মাতৃত্বকালীন শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির উদ্যোগে এমসিএইচ সেন্টারে প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়, প্রতিটি হূদয়ের জন্য আমাদের প্রার্থনা অর্জিত হয় যেন তার ইচ্ছার দৃঢ়তার এই শ্লোগান নিয়ে সমাবেশ পরিচালনা করেন ওই সংগঠনের স্বাস্থ্য কর্মসূচি সংগঠক আনোয়ার হোসেন।
নড়িয়ায় স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের কর্মসূচি
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ “পরিবেশ পরিচ্ছন্ন রাখি, স্বাস্থ্যকর সমাজ গড়ি”শ্লোগানকে সামনে রেখে পরিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরি ও পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতায় শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগের আয়োজনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শনিবার স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, জেলা সেনিটারী ইনসেপক্টর পরিমল চন্দ্র মন্ডল, সাংবাদিক মফিজুর রহান রিপন, কবিরুজ্জামানসহ স্বাস্থ্য সেবা কমিটির সদস্যবৃন্দ।
নবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা নবাবগঞ্জ উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। গতকাল শনিবার ইউএনও অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও এস,এম খোরশেদ আলম বলেন, আমার একার পক্ষে সকল ঘটনা সামাল দেয়া সম্ভব নয়। তাই আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদকমুক্ত রাখার জন্য আপনাদের সাহায্য দরকার। এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, সেক্রেটারী মোঃ জহুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী খালিদ হোসেন সুমন, দৈনিক প্রথম আলোর নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি আজহারুল হক, দৈনিক ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা মোঃ কাজী সোহেল।
আমতলীতে ব্র্যাকের ধান কর্তন উত্সব
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার আমতলীতে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় গতকাল শনিবার দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা ব্লকে আলোড়ন ধানের উত্পাদিত ফসলের কর্তন উত্সব অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান জি.এম.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কর্তন উত্সবের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঃ দেবেন্দ্র নাথ উরাও। বক্তব্য রাখেন, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, কৃষি কর্মকর্তা শাহ আলম, চাষী দলিল, হারুন হোসেন ব্র্যাকের উপজেলা কর্মকর্তা মো.সেলিম রেজা প্রমুখ। এ বছর ব্র্যাকের আলোড়ন ধান একর প্রতি ৯২ মণ করে ফলন হয়েছে। ব্র্যাকের নতুন প্রযুক্তি ও কারিগরি সহযোগিতায় আমতলীর ৬টি ব্লকে ১৫৭.৪০ একর জমিতে হাইব্রিড আলোড়ন ধানের চাষ হয়েছে।
নরসিংদীতে পিস্তল খোয়ালেন এএসআই
নরসিংদী প্রতিনিধি \ গতকাল শনিবার বিকেলে নরসিংদী আওয়ামী লীগ অফিসের সামনে মন্ত্রী, এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে ৮ রাউন্ড গুলিসহ পিস্তল খুইয়েছেন নরসিংদী পুলিশ লাইনের এএসআই মজিবুর রহমান। জানা গেছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু, মনোহরদী-বেলাব’র এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং মহিলা সংসদ সদস্য রহিমা আক্তারের সম্মানে নরসিংদী পৌর নাগরিক কমিটি সম্বর্ধনার আয়োজন করে। সংবর্ধনাস্থলের ভীড় সামলাতে গিয়ে মজিবুরের কোষবদ্ধ পিস্তলটি খোয়া যায়।
