একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। সকাল ১১টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং ১২টায় দোহার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের চেয়াম্যান নূর আলী, সাবেক সংসদ সদস্য সুবেদ আলী টিপু, হারুন উর-রশীদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আঃ বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবণ্য ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।
