মে ধা বী মু খ

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৪০
মোবাশিরা রহমান রৌদসী মোবাশিরা রহমান রৌদসী এ বছর এসএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের আজিমপুর শাখা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ভাণ্ডারিয়া থানার ওসি মোঃ মতিউর রহমান ও সৈয়দা ফাহমিদা বেগম সিমুর মেয়ে। রৌদসী ভবিষ্যতে ডাক্তার হতে চায়। আব্দুল্লাহ আল রাফি আব্দুল্লাহ আল রাফি এ বছর এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে ব্যবসায় বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের সহকারী ভাইস প্রেসিডেন্ট অলিউল্লাহ সিকদার এবং মা দৈনিক ইত্তেফাকের হিসাব বিভাগের সিনিয়র অফিসার নাছিমা আকতার। রাফির গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। তানভীর চৌধুরী তানভীর চৌধুরী এ বছর এসএসসি পরীক্ষায় রাজধানীর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল, প্রধান শাখা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী দৈনিক ইত্তেফাক-এ সম্পাদনা সহকারী এবং মা ফাতেমা খানম গৃহিণী। ভবিষ্যতে সে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানী হতে চায়। হামিদা আক্তার হামিদা আক্তার এবার এসএসসি পরীক্ষায় ভোলার বোরহানউদ্দিন থানার পদ্মা মনষা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ইত্তেফাক কর্মী আব্দুর রব ও গৃহিনী জাকিয়া বেগমের মেয়ে। হামিদা ডাক্তার হতে চায়। মনিষা দাস বৃষ্টি মনিষা দাস বৃষ্টি এসএসসি পরীক্ষায় নেত্রকোনা সরকারি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে নেত্রকোনা জেলাস্থ এনটিভি এবং দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ভজন দাস এবং মা বিউটি দাসের বড় মেয়ে। সানজিদা ইসলাম তাইতী সানজিদা ইসলাম তাইতী এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. সাজ্জাতুল ইসলাম সাজ্জাত দৈনিক নয়া দিগন্তের গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা এবং মা ঝরনা সুলতানা বেসরকারি সংস্থা আশার কর্মকর্তা। তাইতী ডাক্তার হতে চায়। সাকিব শাহরিয়ার সাকিব শাহরিয়ার কলারোয়া জি. কে. এম কে পাইলট মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার ও মেহেরুননেছার একমাত্র পুত্র। সাকিব ডাক্তার হতে চায়। আশিকুজ্জামান আশিকুজ্জামান কলারোয়া জি. কে এম কে পাইলট মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষিকা রেজুয়ানা খাতুনের পুত্র। সে প্রকৌশলী হতে চায়। মোঃ তরিকুল ইসলাম রিয়াদ মোঃ তরিকুল ইসলাম (রিয়াদ) এসএসসি পরীক্ষায় বগুড়া জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে বগুড়ার নাইটপাড়ার ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন ও মোছাঃ তহমিনা আক্তারের একমাত্র সন্তান। সে প্রকৌশলী হতে চায়। রওনক জামান হূদয় রওনক জামান হূদয় এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. আমিরুজ্জামান ইত্তেফাকের সৈয়দপুর নীলফামারী সংবাদদাতা এবং মা রেহানা জামান বীথি গৃহিণী। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।