এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান জেলায় শীর্ষে অবস্থান করেছে তাদের খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মাগুরায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়
এবারের এসএসসি পরীক্ষায় মাগুরা জেলায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৭৮ জন জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে অবস্থান করছে। ৫৬ ছাত্রী জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রীপুর উপজেলার সদর মহেশচন্দ্র পাইলট স্কুল থেকে ৩২ ছাত্র-ছাত্রী, মহম্মদপুর উপজেলার আরএসকেএইচ ইনস্টিটিউশন থেকে ২৯ ছাত্র-ছাত্রী ও শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল ৩১ জিপিএ-৫ পেয়েছে।
নড়াইলে সরকারি উচ্চ বালক বিদ্যালয়
নড়াইলে এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় সেরা সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৪ জন এবং বাণিজ্য বিভাগে আটজন। নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৩২ জন বিজ্ঞান, ৯ জন বাণিজ্য ও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী।
বরগুনায় তাসলিমা মেমোরিয়াল একাডেমি
বরগুনার পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমি এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসসহ বরিশাল বোর্ডের সেরা দশের মধ্যে ৭ম ও জেলায় প্রথম স্থান লাভ করেছে। ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন জিপিএ-৫ ও বাকিরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ২০০৬ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার পর থেকে ৯ বছরে ৬ বার বরিশাল বোর্ডের সেরা দশে স্থান করে। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মল্লিক মোহাম্মদ আইউব ১৯৯৫ সালে পাথরঘাটা পৌর শহরে স্কুলটি প্রতিষ্ঠান করেন।
গাজীপুরে সফিউদ্দিন সরকার একাডেমী
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় গাজীপুর জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। ৫৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এর মধ্যে ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন, ব্যবসায়ীক শিক্ষা শাখায় ৮১ জন, মানবিক শাখায় ২ জন।
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় ৩২৯ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এর মধ্যে ১২৮ জন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষায় ২৬৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। তার মধ্যে বিজ্ঞান শাখায় ৪৮ জন, ব্যবসায়ীক শিক্ষা শাখায় ৪৬ জন, মানবিক শাখায় ৪ জন, এসএসসি ভোকেশনাল শাখায় ৬৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। টঙ্গী সিরাজ উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এসএসসি ভোকেশনার পরীক্ষায় ঢাকা বোর্ডের মধ্যে সেরা দশের ভিতরে নবম স্থান অর্জন করেছে।
টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা টঙ্গী শাখা দেশের ভেতরে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ বছর টঙ্গী শাখা থেকে ২৬০ জন ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৬ জন এ প্লাস ৪৪ জন এ পেয়েছে।
নীলফামারীতে সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ
বরাবরের মত এবারো জেলার শীর্ষে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ১১৫ জন। এ ছাড়া ১৪৬টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৭১টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, ২০৩টি জিপিএ ৫ পেয়ে চতুর্থ স্থানে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ৩৩টি জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থানে ডিমলা রানী বৃন্দা রানী উচ্চ বিদ্যালয়, ১০৫টি জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ স্থানে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪৪টি জিপিএ-৫ পেয়ে সপ্তম স্থানে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬১টি জিপিএ-৫ পেয়ে অষ্টম স্থানে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৫৩টি জিপিএ-৫ পেয়ে নবম স্থানে সানফ্লওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ২৬টি জিপিএ-৫ পেয়ে দশম স্থানে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন বিদ্যালয়
জেলার এবার এসএসসি পরীক্ষায় জেলার শীর্ষে রয়েছে মাধ্যমিক বিদ্যাপিঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। ২৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়। ৬৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৬৮ জন জিপিএ-৫ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৩০ জন জিপিএ-৫ ও শতভাগ পাস নিয়ে আছে চতুর্থ অবস্থানে। মহিপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন, রহনপুর প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন, মহরাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩১ জন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন এবং রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন জিপিএ-৫ পেয়ে জেলায় সেরা দশে স্থান করে নিয়েছে।
ময়মনসিংহ জেলায় সেরা দশ প্রতিষ্ঠান
এবারের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ জেলায় সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ময়মনসিংহ জিলা স্কুল প্রথম হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ২৭০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৪ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। দ্বিতীয় হয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই জিপিএ ৫ পেয়েছে। তৃতীয় হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৩৩ জন। চতুর্থ হয়েছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের মোট ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ২৩৭ জন। পঞ্চম হয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এই স্কুল থেকে ১১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন। ষষ্ঠ হয়েছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল। এই প্রতিষ্ঠান থেকে ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৮৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৯৯ জন। সপ্তম হয়েছে মুক্তাগাছা আর কে হাই স্কুল। এই স্কুলের মোট ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৭১ জন। অষ্টম হয়েছে মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়। এই স্কুলের মোট ৭৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭১৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭৯ জন। নবম হয়েছে ভালুকা পাইলট হাই স্কুল। এই স্কুলের মোট ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৬১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন। দশম হয়েছে মৃত্যুঞ্জয় স্কুল। এ স্কুলের মোট ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৫৪ জন।
রাজশাহী বোর্ডে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় চতুর্থ
রাজশাহী বোর্ডে এবারের এসএসসি ফলাফলে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় চতুর্থ স্থান লাভ করায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দ উল্ল¬াসে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এবারে পরীক্ষায় ২০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন, এ পেয়েছে ১০ জন এবং এ মাইনাস পেয়েছে ৪ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ১৭৮ জন। এর মধ্যে ১৭৩ জন এ প্ল¬াস, ৫ জন পেয়েছে এ। ব্যবসায় শিক্ষা ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন এ প্ল¬াস, ৫ জন এ এবং ৪ জন এ মাইনাস পেয়েছে। বিদ্যালয়টিতে শতভাগ পাস করেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার চ্যাকী জানান, সৃজনশীল সঠিক পদ্ধতিতে আধুনিক নিয়মে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঠিকভাবে ক্লাস করানোর ফলে ফলাফল ভাল হয়েছে। তিনি শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্রদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদ্রাসা বোর্ডে পঞ্চম
মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় নরসিংদীর জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা জাতীয় মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে। ঢাকা বিভাগে মেধা তালিকায় অর্জন করেছে তৃতীয় স্থান। এবারের পরীক্ষায় জামেয়া কাসেমিয়ার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ১৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ ও ২৯ জন জিপিএ-৪ পেয়ে শতভাগ পাস করেছে। জামেয়া কাসেমিয়া গত ৩ দশক ধরে গৌরবোজ্জ্বল ফলাফল করে আসছে।
ঠাকুরগাঁওয়ের সেরা ১০ স্কুল
এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারো শীর্ষস্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করে জিপিএ-৫ ১৯১ জন পেয়েছে। দ্বিতীয় স্থানে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। তৃতীয় স্থানে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। চতুর্থ স্থানে নেকমরদ আলিমুদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়, ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। পঞ্চম স্থানে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। ষষ্ঠ স্থানে পাহাড়ভাঙ্গা হাইস্কুল, ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। সপ্তম স্থানে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। অষ্টম স্থানে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৫ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। নবম স্থানে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৩ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। দশম স্থানে রয়েছে উমোদ আলী হাইস্কুল, ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জনই পাস করে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
