শ্যামনগরে মাদক সম্রাট গুলিবিদ্ধ আটক ১

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৪৬
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে মাদক সম্রাট গুলিবিদ্ধ এবং তার অপর সহযোগীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলা সদরের গোপালপুর গ্রামের পঞ্চানন ঋষির বাড়ি সংলগ্ন ফাঁকা মাঠে এঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার গোপালপুর গ্রামের পঞ্চানন ঋষির বাড়ির পার্শ্বে ফাঁকা মাঠে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টায় মাদক কেনাবেচা সংঘবদ্ধ ব্যবসায়ী আস্তানায় হানা দিলে পুলিশের উপস্থিতি আঁচ পেয়ে মাদক চক্রের দলটি পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় এতে চন্ডিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সম্রাট মুনসুর গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশ তার সহযোগী বিড়ালক্ষ্মী গ্রামের সোবহান মোল্যার ছেলে কামরুল ইসলামকে হাতেনাতে আটক করে।