দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল রবিবার গাজিনগর ও পাথারিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘটিত সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, প্রায় গত বৈশাখী মেলায় পাথারিয়া গ্রামের এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত গাজিনগর গ্রামের যুবককে মারধর করে ওই গ্রামের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই কয়েক দফা ছোট-খাট সংঘর্ষ হয়। রবিবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
