বাস্কেটবলে বাংলাদেশ রানার্সআপ

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:৫৫
সাউথ এশিয়ান বাস্কেটবলে শিরোপা হারিয়েছে বাংলাদেশ। রানার্সআপের সান্তু্বনা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ বাস্কেটবল দলকে। তৃতীয় সাউথ এশিয়ান বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষ ম্যাচে বাংলাদেশ ৮০-৭৩ পয়েন্টে স্বাগতিক নেপালকে হারায়। শ্রীলংকা তৃতীয় এবং নেপাল চতুর্থ স্থান পেয়েছে। ১৩-১৭ মে নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ।