কাঁচা আমের ৪ পদ

আপডেট : ১৯ মে ২০১৪, ২১:০৮
কাঁচা আম দিয়ে গৃহিণীরা অনেক রকমের খাবার তৈরি করেন। কাঁচা আমের ৪ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন আ মে র ট ক ডা ল উপকরণ :মসুর ডাল আড়াই কাপ, আম ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন :আম খোসা ছাড়িয়ে ফালি করে কেটে ধুয়ে নিন। ডাল ধুয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন, তেল গরম হলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ দিয়ে কষিয়ে ডাল দিন, অল্প পানি দিয়ে কষিয়ে আবার পানি দিন, লবণ দিন এবং রান্না করুন। ডাল সিদ্ধ হয়ে এলে আম দিন এবং ৫ মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল আমের টক ডাল। ০০০০ ডিম দেশি মুরগির ডিম ও পোলট্রির মুরগির ডিমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেশি মুরগির ডিম আর পোলট্রির ডিমের কুসুমের রঙ আলাদা হওয়ার জন্যই এ প্রশ্নের উদ্ভব হয়। দেশি মুরগি বাগানে চরে খায়। তাই এদের কুসুমে ক্যারোটিন নামে একটি ভিটামিন তৈরি হয়। খাওয়ার পর এই ক্যারোটিন ভিটামিন-এ তে পরিণত হয়। পোলট্রির মুরগি তৈরি খাবার খায়। তাই ডিমে ক্যারোটিন না থেকে প্রচুর ভিটামিন এ থাকে। সেজন্য কুসুমের রঙ ফিকে হয়। একই মাপের দেশি আর পোলট্রির ডিমের খাদ্যগুণ একই হওয়ার কথা। বাস্তবে সুষম খাবার পায় বলে পোলট্রির মুরগির ডিমের খাদ্যগুণ সামান্য বেশিও হতে পারে। হাঁসের ডিম ও মুরগির ডিম নিয়ে জোরালো মতভেদ দেখা যায়। দুই রকম ডিমই সমান উপকারী ও প্রায় সমান খাদ্যগুণ বহন করে। তবে যেহেতু হাঁসের ডিমের ওজন বেশি, তাই এতে খাদ্যগুণের পরিমাণ বেশি। ০০০০০০০০০ বি ট ল ব ণে আ ম উপকরণ :আম (কিউব করে কাটা) ২ কাপ, বিট লবণ ২ চা চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা ১ চা চামচ, চিনি ১ চা চামচ। যেভাবে তৈরি করবেন :আম খোসা ছাড়িয়ে ধুয়ে কিউব করে কেটে নিন। শুকনা মরিচ তাওয়ায় ঢেলে গুঁড়া করে নিন। একটি পাত্রে আম এবং সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার ‘বিট লবণে আম’ এবং পরিবেশন করুন। ০০০০০০ আ মে র ঝু রি আ চা র উপকরণ :আম ৪ কাপ, পেঁয়াজ ২ কাপ, সরিষার তেল ২ কাপ, পাঁচফোড়ন গুঁড়া ২ টেবিল চামচ, তেজপাতা ৩টি, শুকনা মরিচ ২টি, রসুন কুচি ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন :আম ঝুরি করে কেটে রোদে শুকিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে তেজপাতা, শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ, আম, পাঁচফোড়ন দিয়ে রান্না করুন। এবার চিনি দিন এবং নাড়তে থাকুন এবং তেল উপরে উঠে এলে নামিয়ে ঠান্ডা করে বৈয়ামজাত করুন। ০০০০০০ কাঁ চা আ মে র মো র ব্বা উপকরণ :আম ১২টি, চিনি ১ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ৫-৬টি, এলাচ ৫-৬টি। যেভাবে তৈরি করবেন :আম খোসা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে নিন। আমগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নিন এবং পানিতে ভিজিয়ে রাখুন ৫-৬ ঘণ্টা। ৬ ঘণ্টা পর পানি থেকে আম তুলে ভালো করে চিপে নিন। চুলায় পাত্র দিয়ে পানি, চিনি দিয়ে সিরা করুন। সিরায় আম, দারুচিনি, এলাচ দিয়ে নাড়তে থাকুন, মাখা মাখা হলে এবং চকচকে ভাব এলে নামিয়ে ঠান্ডা করে বৈয়ামে ভরে রাখুন এবং সারা বছরই সংরক্ষণ করতে পারবেন।