লেখা পাঠান মানিক মিয়া সংখ্যায়

আপডেট : ১৯ মে ২০১৪, ২১:০৯
বাংলাদেশের সাংবাদিকতা জগতের পুরোধা ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়া। গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে সংবাদপত্রে তুলে ধরার মধ্য দিয়ে তিনি জাতির ক্রান্তিলগ্নে এক বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আগামী ১ জুন তার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ইত্তেফাক বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে। ইতিহাস নির্মাণের এই সাহসী যোদ্ধার জীবন ও কর্ম নিয়ে আপনার মূল্যায়নধর্মী লেখা দিয়ে সংখ্যাটি সাজানো হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, শিক্ষার্থীসহ তরুণ লেখকদের কাছ থেকে এজন্য লেখা আহ্বান করা হচ্ছে। আপনার লেখাটি আগামী ২৫ মে’র মধ্যে পাঠিয়ে দিন। খামের উপরে লিখুন: মানিক মিয়া সংখ্যা, ফিচার বিভাগ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫।