তুরস্কের কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিনজন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন দেশটির আইনজীবীরা। এই তিনজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন খনিটির কর্মকর্তারা।
দুর্ঘটনার জন্য দায়ী সন্দেহে এ পর্যন্ত মোট ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বোর্ডের চেয়ারম্যানও রয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের সরকারি আইনজীবী বেকির শাহিনের।
তিনি বলেন, সর্বমোট যে ২৫ জনকে আটক করা হয়েছে, তাদের মধ্য থেকে ছয়জনকে গ্রেপ্তারের জন্য অনুরোধ জানিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়েছে।
